নাটোরে বড়াইগ্রামে বাসের ধাক্কায় পিকআপ চালক রাহুল ইসলাম বাদশা (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বড়াইগ্রাম উপজেলার গড়মাটি কলোনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাহুল ইসলাম বাদশা শেরপুর জেলার গৌড়িপুর গ্রামের নুর ইসলামের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) মনিরুজ্জামান জানান, শেরপুর থেকে ডিম বোঝাই পিকআপ সাতক্ষীরা যাচ্ছিলো। পথে বড়াইগ্রামে গড়মাটি এলাকায় অজ্ঞাত একটি বাস পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপটি খাদে পড়ে ঘটনাস্থলেই চালক নিহত হন। আহত হন হেলপার।