এসএসসি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে রাজশাহীতে মতবিনিময় সভা

আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৯:৩৯:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৯:৩৯:৩৩ অপরাহ্ন
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজশাহী শিক্ষা বোর্ড এবং রাজশাহী অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে আসন্ন এসএসসি পরীক্ষাকে ঘিরে সব ধরনের অনিয়ম ও নকল প্রতিরোধে সংশ্লিষ্টদের কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দেন। তিনি বলেন, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে কেন্দ্র সচিব, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরীক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন| সভায় পরীক্ষা পরিচালনার বিভিন্ন দিক, প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে নকল প্রতিরোধের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় অংশগ্রহণকারী কেন্দ্র সচিবরা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং তা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা চান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে পরীক্ষা ব্যবস্থাপনায় সমন্বয় বৃদ্ধি পাবে এবং আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]