রাণীনগরে করজগ্রাম খাঁনপুকুর বাজারে বিকাশের দোকানে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি

আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৭:৫৫:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৭:৫৫:১২ অপরাহ্ন
নওগাঁর রাণীনগরে বিকাশের দোকানে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি সংঘটিত। উপজেলার করজগ্রাম খাঁনপুকুর বাজারে পলাশের দোকানে দিনে-দুপুরে দুর্ধর্ষ এই চুরির ঘটনাটি ঘটেছে।

উক্ত দোকানের মালিক পলাশ জানান, শুক্রবার দুপুর ১২ টার দিকে দোকানে তালা দিয়ে বাচ্চার জন‍্য ঔষধ নিতে রাণীনগর যায়। ঔষধ নিয়ে বাড়িতে চলে আসি। এরপর বিকেল সাড়ে ৩ টার সময় জানতে পারি দোকানের দরজা খোলা। খবর পেয়ে দোকানে এসে দেখি দোকানের তালা খুলে ড্রয়ার থেকে দেড় লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। এব‍্যাপারে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রাণীনগর থানার ওসি মো:আব্দুল লতিফ জানান,মৌখিক অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]