সলঙ্গায় যৌথ অভিযানে অবৈধ জ্বালানি জব্দ, দুইজনকে কারাদণ্ড

আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০৮:৫০:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০৮:৫০:৩৭ অপরাহ্ন
সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজার এলাকায় র‌্যাব-১২ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ সময় অবৈধ মজুদের দায়ে দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

র‌্যাব-১২, সদর কোম্পানি সূত্রে জানা যায়, অধিনায়কের দিকনির্দেশনায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে পরিচালিত অভিযানে ৭০৯ লিটার ডিজেল, ৫ লিটার মবিল, ৮ লিটার পুষ্টি সয়াবিন তেল এবং ৪২ লিটার রাইস ব্রাইন তেল জব্দ করা হয়।

অভিযানে অবৈধভাবে জ্বালানি মজুতের অভিযোগে মোঃ জাহাঙ্গীর আলাম (২২) ও মোঃ ইউনূস আলী (২১) নামে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পেট্রোলিয়াম আইন-২০১৬ এর ২০(১)(ক) ধারায় তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অবৈধ জ্বালানি মজুদ ও বিপণনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]