নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০৭:২০:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০৭:২০:২৫ অপরাহ্ন
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগরীর মেহেরচন্ডী পূর্বপাড়া আদর্শ সংঘের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।  আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রাবি অফিসার সমিতির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম (আনারুল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবির আইবিএ এর প্রফেসর ড. এম গোলাম আরিফ, মহানগর বিএনপির সহ-সভাপতি মোঃ মোক্তার হোসেন ও জয়নাল আবেদিন শিবলী, মতিহার থানা বিএনপি সভাপতি মোঃ একরাম আলী, সাধারণ সম্পাদক মোঃ আল মামুন বাবু, রাবি মেডিকেল সেন্টার অতিরিক্ত প্রধান চিকিৎসক মোঃ মাশিউল আলম হোসেন, ২৬নং ওয়ার্ড পূর্ব বিএনপি সভাপতি মোঃ জামিল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শাহাদ আলী প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মতিহার থানা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম পাখি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]