রাজশাহী জেলা প্রশাসককে পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির ফুলেল শুভেচ্ছা

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ১০:৪৫:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ১০:৪৫:০৬ অপরাহ্ন
রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলীকে (ঈশা) ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে  পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা  সমবায় সমিতি, কাশিয়াডাঙ্গা, রাজশাহী।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদের  প্রশাসকের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে সমিতির নেতৃবৃন্দ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘ আয়ু ও সফল কর্মজীবন কামনা করেন। এ সময় তারা আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্বে রাজশাহী জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

এ সময় নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা) শুভেচ্ছা ও সম্মাননা প্রদানের জন্য  পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা  সমবায় সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় এবং তাদের কল্যাণে কাজ করা তাঁর নৈতিক দায়িত্ব। তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং রাজশাহীর সামগ্রিক উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জানান।

সাক্ষাৎকালে সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক সাদিকুজ্জামানসহ বিভিন্ন  মুক্তিযোদ্ধাগণ  উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]