রাজশাহীতে ভারতীয় সাংস্কৃতিক সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (ICCR)-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (বিকেল ৫টা) নগরীর ভদ্রায় অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশনের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভারতীয় সহকারী হাই কমিশন, রাজশাহী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। এতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এরশাদ আলী বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিক ও গভীর বন্ধনে আবদ্ধ। এ ধরনের সাংস্কৃতিক আয়োজন দুই দেশের মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে অতিথিরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।