পীরগঞ্জে স্কাউট দিবস পালিত

আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০৬:৪৩:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০৬:৪৩:৩১ অপরাহ্ন
“নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার” এ প্রতিপাদ্যে বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয়  স্কাউট পতাকা উত্তোলন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার  উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন শেষে র‌্যালী বের করা হয়।

র‌্যালিটি বিভিন্ন সড়ক পদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচীতে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, সহকারী কমিশনার ভূমি এন, এম, ইসফাকুল কবীর, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দীন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা স্কাউট এর সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল খালেক, কমিশনার শাহজালাল সাজু সহ বিভিন্ন সরকারী বেসরকারী স্কুলে শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সাইদুর রহমান মানিক, পীরগঞ্জ ঠাকুরগাঁও।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]