নাটোরের লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২ হাজার ৩শ ৫০জন কৃষক ও কৃষাণীর মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আবীর হোসেন কৃষক ও কৃষাণীর হাতে সার ও বীজ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহম্মদ শেখ মামুর রশিদ,মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিম প্রমুখ।
কৃষক ও কৃষাণীদের বিনামূল্যে পাট, তিল, মুগ কালাই এবং আউশ ধানের বীজ সহ সার দেওয়া হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।