ফেনীর সদর উপজেলায় অবৈধভাবে ৫০ হাজার লিটার ভোজ্যতেল মজুদ রাখার অভিযোগে ‘কবির এন্ড সন্স’ নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে এ দণ্ড দেওয়া হয়।
র্যাব-৭, চট্টগ্রাম সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ফেনী সদর থানার মধ্যরামপুর তাকিয়া রোডস্থ ইসলামপুর এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুদ করে বাজারজাত করছে।
এ তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ‘কবির এন্ড সন্স’ প্রতিষ্ঠানে অবৈধভাবে ৫০ হাজার লিটার ভোজ্যতেল মজুদের প্রমাণ পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, জরিমানার অর্থ বিধি অনুযায়ী সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
এ ধরনের অসাধু কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-৭, চট্টগ্রাম।