নগরীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারী রাম গ্রেফতার

আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০৩:১৩:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০৩:১৩:০৩ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে ৩৩ কেজি গাঁজাসহ শ্রী রাম সরকার ওরফে রাম(২৯) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বুধবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় নগরীর বড় বনগ্রাম শেখপাড়া হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী রাজশাহীর শাহ মখদুম থানার বনগ্রাম শেখপাড়া, ১৭ নং ওয়ার্ড এর শ্রী নিমাই সরকারের ছেলে শ্রী রাম সরকার ওরফে রাম।

বুধবার (৮ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫, রাজশাহী।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় রাজশাহী মহানগরীর বড় বনগ্রাম শেখপাড়া এলাকায় একজন মাদক কারবারী অভিনব কায়দায় পরিত্যক্ত জমিতে সংরক্ষন করছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৪টায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় ৩৩ কেজি গাঁজা, ১টি মোবাইল ও ২টি সিম উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতার মাদক কারবারী অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে  বিভিন্ন উপায়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংরক্ষন বিক্রয়ের কথা স্বীকার করে।

গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানায় মামলা প্রকৃয়াধীন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]