সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০২:১৩:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০২:১৩:২৫ অপরাহ্ন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে বুধবার (৮ এপ্রিল) ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে আলী হোসেন (৪৯) নামে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি পাটগ্রামের ধবলগুড়ি এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীনে ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন শূন্য রেখা থেকে ভারতের অভ্যন্তরে রাত ২টা ৫০ মিনিট ও ভোর ৪টা ৫০ মিনিটে পৃথকভাবে গুলির শব্দ শোনা যায়।

বিএসএফ জানিয়েছে, ৭–৮ জন বাংলাদেশি নাগরিক কাঁটাতারের বেড়া কাটার চেষ্টা করলে তাদের সতর্ক করার জন্য প্রথমে গুলি ছোড়া হয়। পরে চোরাকারবারিদের সঙ্গে ধস্তাধস্তির সময় আলী হোসেন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে বিএসএফ হেফাজতে নিয়ে ভারতীয় হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানিয়েছেন, ঘটনার বিস্তারিত যাচাই-বাছাই চলছে। পাশাপাশি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিং আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]