নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার

আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০৩:৪৯:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০৩:৪৯:১৪ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মো: রায়হান আলী (৩১) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) রাত ১১টায় পবা থানার চকপারিলা এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারী রাজশাহী জেলার দুর্গাপুর থানার গৌরিহার গ্রামের মো: রহেদ আলীর ছেলে মো: রায়হান আলী। 

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

গ্রেপ্তার মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]