রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবির কারাদন্ড

আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০৮:৫২:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০৮:৫২:৫৭ অপরাহ্ন
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে জিল্লুর রহমান (৩০) নামে এক মাদক সেবিকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

শনিবার মধ্যরাতে এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান। দন্ডিত জিল্লুর রহমান উপজেলার একডালা ইউনিয়নের রাজাপুর গ্রামের শুকবর আলীর ছেলে। তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আদালত সুত্র জানায়, জিল্লুর রহমান প্রতিনিয়ত মাদক সেবন করে পরিবারের লোকজনের উপর নির্যাতন করে আসছিল। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্য রাতে রাজাপুর গ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাকে মদপান অবস্থায় হাতে নাতে ধরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড এবং আরো একশত টাকা জরিমানা করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, দন্ডিত জিল্লুর কে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]