বগুড়া-৬ উপনির্বাচন: ধানের শীষে ভোট চাইলেন হেলালুজ্জামান তালুকদার লালু

আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০৮:৪২:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০৮:৪২:১৯ অপরাহ্ন
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু।

রবিবার (৫ এপ্রিল) বিকেলে বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের ভাটকান্দি দক্ষিণপাড়া ও পশ্চিমপাড়ায় গণসংযোগ শেষে শ্যামবাড়িয়া পূর্বপাড়ায় এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

লালু বলেন, রেজাউল করিম বাদশা একজন যোগ্য নেতা এবং তিনি বিএনপির নিবেদিতপ্রাণ কর্মী। বিএনপি সবসময় উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে এবং জনগণকে যে প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করে।”

তিনি আরও অভিযোগ করেন, একটি পক্ষ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন তিনি।

২১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস চাঁনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক হোসাইনুল করিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সভাপতি সাজেদুর রহমান স্বপন, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, প্রচার সম্পাদক ফেরদৌস হোসেন, শহর মহিলা দলের সাধারণ সম্পাদক রঞ্জনা বেগম এবং যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ সময় গাবতলী উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক জসীউর রহমান সোহেলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]