রাজশাহীর তানোর থানায় শনিবার (৪ এপ্রিল) আকস্মিক পরিদর্শনে আসেন রাজশাহী জেলা পুলিশ সুপারসহ (এসপি) ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এদিন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এটিএম মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন ও গোদাগাড়ী সার্কেল সহকারী পুলিশ সুপার মীর্জা আব্দুস সালাম প্রমুখ।
পরিদর্শন দল তানোর থানায় পৌঁছালে অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ তাঁদের স্বাগত জানান। এ সময় পুলিশ সদস্যরা আনুষ্ঠানিকভাবে সালাম প্রদান করেন।
পরিদর্শনকালে ঊর্ধ্বতন কর্মকর্তারা থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, রেকর্ডপত্র সংরক্ষণ ও ডিউটি ব্যবস্থাপনা পর্যালোচনা করেন। তারা অপরাধ দমন, জনসেবা নিশ্চিতকরণ এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা পুলিশের এমন আকস্মিক পরিদর্শন মাঠপর্যায়ে দায়িত্ব পালনে গতি আনবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।