দেশে ধর্মকে পুঁজি করে বিভাজন তৈরির সুযোগ নেই: স্থানীয় সরকার মন্ত্রী

আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০১:৫৩:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০১:৫৩:৩৫ অপরাহ্ন
কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় এবং তারা মুক্তিযুদ্ধের চেতনাকেও অস্বীকার করে। এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৫ এপ্রিল) সকালে রাজধানীর ভাটারার মাদানী এভিনিউতে ইস্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই। সব ধরনের বিভেদ বা হিংসার ঊর্ধ্বে উঠে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এসময় চলমান জ্বালানি সংকট ইস্যুতে মন্ত্রী জানান, সরকার বাইরে থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী পর্যাপ্ত জ্বালানি তেল মজুত আছে জানালেও কিছু সংখ্যাক মানুষ বাইক নিয়ে বারবার তেল নিচ্ছেন, যা খুবই দুঃখজনক বলেও জানান এলজিআরডি মন্ত্রী।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]