নিউ ইয়র্কের ব্রুকলিনে ৭ মাস বয়সী শিশু কাওরি প্যাটারসন-মুর-এর মৃত্যুর পর সিটি মেয়র জোহরান মামদানি বলেন, এটি আমাদের শহরের প্রথম পরিবার নয় যারা এই যন্ত্রণা ভোগ করছে। বুধবার একটি সন্দেহভাজন গ্যাং-সংক্রান্ত ঘটনায় মোপেডে থাকা বন্দুকধারীর ছোড়া গুলিতে স্ট্রোলারে থাকা অবস্থায় ওই শিশুটি নিহত হয়।
মামদানি আরও বলেন, অনেক শিশু বড় হয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই হারিয়ে যাচ্ছে। যেসব বাবা-মা তাদের সবচেয়ে প্রিয়জনকে হারিয়েছেন আমরা এটিকে আমাদের শহরে স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারি না। এই যন্ত্রণার প্রতি আমরা অসাড় হয়ে যেতে পারি না। আজকের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, শহরে বন্দুক সহিংসতা মোকাবেলায় এখনও অনেক কাজ বাকি।
তবে তার এই বক্তব্যের সমালোচনা করেন কুইন্সের সিটি কাউন্সিলর ভিকি পালাদিনো। তিনি অভিযোগ করেন, অপরাধীদের দোষারোপ না করে বন্দুককে দায়ী করা মামদানির রাজনৈতিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
তিনি সামাজিক মাধ্যমে লেখেন, অপরাধীদের দোষ না দিয়ে সবকিছুই বলা হচ্ছে যাদের আমাদের সিস্টেম বারবার ছেড়ে দেয়, কোনো পরিণতি ছাড়াই। এটি সম্পূর্ণ লজ্জাজনক।
ডানপন্থী ভাষ্যকার ব্রিটানি হিউজ-ও সমালোচনা করে বলেন, গত মাসে নিউ ইয়র্ক সিটিতে এক ৮৩ বছর বয়সী ভিয়েতনাম যুদ্ধের প্রবীণ রিচার্ড উইলিয়ামস-কে সাবওয়ে ট্র্যাকে ধাক্কা দিয়ে হত্যা করা হলেও, সে বিষয়ে মামদানি কোনো মন্তব্য করেননি।
ম্যানহাটন ইনস্টিটিউটের ফেলো রাফায়েল এ. মাঙ্গুয়াল বলেন, এই ঘটনাকে বন্দুক সমস্যা হিসেবে তুলে ধরা থেকে বোঝা যায়, মেয়র প্রকৃত অপরাধীদের ভূমিকা স্বীকার করতে অস্বস্তি বোধ করছেন।
পুলিশ জানিয়েছে, ২১ বছর বয়সী আমুরি গ্রিন-কে শিশুটির হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আরেক সন্দেহভাজন ম্যাথিউ রড্রিগেজ (১৮) শুক্রবার পেনসিলভানিয়ায় গ্রেপ্তার হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রদ্রিগেজ একটি মোপেড চালাচ্ছিলেন, যার পেছনে থাকা বন্দুকধারী ব্রুকলিনের বুশউইক এলাকায় হামবোল্ট ও মুর স্ট্রিটের কোণে গুলি চালায়।