রাজশাহী নগরীতে মোসাঃ নাজমা বেগম (৪২), নামের এক নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর পবা থানার দাদপুর পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৪ বোতলে মোট ২ হাজার ৪০০ মিলিলিটার অ্যালকোহল জব্দ করা হয়।
গ্রেপ্তার মোসাঃ নাজমা বেগম, সে দাদপুর পূর্বপাড়া গ্রামের মৃত নাজিমের মেয়ে ও মোঃ আলাউদ্দিনের স্ত্রী ।
পবা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।