রাজশাহী কলেজিয়েট স্কুলের ২০০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার আহ্বান‌

আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০১:৫০:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০১:৫০:২৫ অপরাহ্ন
রাজশাহী কলেজিয়েট স্কুলের ২০০ বছর পূর্তি (২০২৮) উদযাপন উপলক্ষে প্রথম প্রস্তুতিমূলক আলোচনা সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।

 শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে রাজশাহী কলেজ স্কুল প্রাঙ্গনে ঐতিহ্যবাহী বিভিন্ন ব্যাচের সাবেক নবীন প্রবীণ শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ বিদ্যালয়ের এই ঐতিহাসিক মাইলফলককে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

সভায় একটি শক্তিশালী উদযাপন কমিটি গঠন, একটি মেগা ইভেন্ট আয়োজনের প্রাথমিক রোডম্যাপ প্রণয়ন এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সুদৃঢ় নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকবৃন্দ আশা করছেন, এই সভার মাধ্যমে একটি সমন্বিত উদ্যোগের ভিত্তি স্থাপিত হবে, যা ভবিষ্যতে বৃহৎ পরিসরের আয়োজনকে সফলভাবে বাস্তবায়নে সহায়ক হবে।

সভাটি অনুষ্ঠিত হবে আগামী ১৭ই এপ্রিল, শুক্রবার, সন্ধ্যা ৭:০০ ঘটিকায় রাজশাহী কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে। উক্ত সভায় সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]