মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার পাঁচ

আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০৪:৪৪:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০৪:৪৪:০৬ অপরাহ্ন
নওগাঁর মান্দা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার হুলিবাড়ি এলাকার একটি লিচু বাগানে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মান্দা থানার উপ-পরিদর্শক সুজন খান।

পুলিশ সূত্রে জানা যায়, হুলিবাড়ি (মোজার মোড়) এলাকায় আনারুল ইসলামের লিচু বাগানে মাদক সেবন ও বেচাকেনা চলছে এমন অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন পলাশ উদ্দিন (২৫), রইচ উদ্দিন (২২), এমদাদুল হক মিঠুন (৪৫),আবুল কালাম আজাদ (৩৫) ও জনি ইসলাম (৩৫)।

এ সময় তাদের কাছ থেকে ১৩ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]