আমিরাতের গ্যাস স্থাপনা ও কুয়েতের বিদ্যুৎ-পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা

আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০৪:১০:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০৪:১০:৩৬ অপরাহ্ন
সংযুক্ত আরব আমিরাতের হাবসান গ্যাস স্থাপনা ও কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (৩ এপ্রিল) হওয়া এ হামলার পর এসব স্থাপনায় আগুন ধরে যায়।

আমিরাতের আবুধাবি মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, প্রতিহত করা মিসাইল বা ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে হাবসান গ্যাস স্থাপনায় আগুন ধরে যায়। এরপর তাৎক্ষণিকভাবে সেখানে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

অপরদিকে কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয় বলেছে, শুক্রবার সকালে তাদের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা চালানো হয়। এতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

এরআগে সকালেই কুয়েতের একটি তেল পরিশোধনাগারে ড্রোন হামলা চালায় ইরান। এতে সেখানে আগুন ধরে যায়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর সৌদি আরবসহ উপসাগরীয় আরব দেশগুলোতে মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে তেহরান। যুদ্ধের প্রথমদিকে হামলা সামরিক অবকাঠামোতে সীমাবদ্ধ থাকলেও; এখন জ্বালানি অবকাঠামোতে টার্গেট করা হচ্ছে। মূলত দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক স্থাপনাতে হামলা চালানোর পর তারাও একই ধরনের হামলা শুরু করে।

এতে করে যুদ্ধে সরাসরি জড়িত না হয়েও উপসাগরীয় দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এরমধ্যে সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি যোগ দেওয়ার পরিকল্পনা করছে। দেশটির পরিকল্পনা, যদি হরমুজ প্রণালি খুলতে শক্তি প্রয়োগ করা হয় তাহলে তারা এতে যোগ দেবে। সূত্র: দ্য গার্ডিয়ান, আলজাজিরা

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]