সিরাজগঞ্জে রোড ডিভাইডারের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৩

আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০২:৩৮:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০২:৩৮:৪২ অপরাহ্ন
সিরাজগঞ্জের নলকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার (৩ এপ্রিল) যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দের বানিয়া গাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়া থেকে ময়মনসিংহগামী যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের ওপর উঠিয়ে দেয়। এ সময় ঘটনাস্থলেই দুই জন এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যায়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।

যমুনা সেতুর পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]