নওগাঁর পত্নীতলায় নারী সেজে তেল নিতে এসে ধরা খেলেন যুবক

আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০৮:৪৪:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৮:৪৪:৪১ অপরাহ্ন
নওগাঁয় নারী সেজে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে ধরা খেলেন যুবক। বুধবার (১ এপ্রিল) রাতে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাজার এলাকার ‘মামুন ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটে। তবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। 

ফিলিং স্টেশন মালিকের ছেলে অভি জানান, গতকাল রাতে পাম্পে গ্রাহকদের অনেক চাপ ছিল। ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল নিতে হয়েছে যানবাহন মালিকদের। এমন পরিস্থিতিতে তেল বিক্রি এবং পরিস্থিতি সামাল দিতে আমাদের হিমসিম খেতে হচ্ছিল।

অভি জানান, হঠাৎ বোরখা পরে এক যুবক তেল নিতে আসে পাম্পে। বিষয়টি প্রথমেই ধরে ফেলেন সাধারণ মানুষ। পরে পরিস্থিতি উত্তেজনার দিকে গেলে পাম্পের কর্মীরা সে যুবককে দ্রুত সেখান থেকে সরিয়ে দেয়। 

অভি আরও জানান, তেল সংকটের ফলে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করে তেল নিতে হচ্ছে সাধারণ ড্রাইভারদের। নারীদের ক্ষেত্রে আগে তেল পাওয়ার আশায় হয়তো তিন এই কাজ করেছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]