রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও এসকাফ সিরাপ জব্দ

আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০৫:৪৫:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৫:৪৫:৫৮ অপরাহ্ন
রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও এসকাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (২১এপ্রিল) দিনগত রাতে অভিযানে এসব মাদক জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বিজিবি-১, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, বুধবার রাতে সোয়া ১১টায় রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীন খানপুর বিওপি’র একটি আভিযানিক দল কাটাখালী থানার খানপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

অন্যদিকে, ২ এপ্রিল রাত পৌনে ১টায় একই ব্যাটালিয়নের ইউসুফপুর বিওপি’র সদস্যরা চারঘাট থানার চকমুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে ৫১ বোতল এসকাফ সিরাপ জব্দ করা হয়।

পরে জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী ও চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]