রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ককটেল তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গোদাগাড়ী থানাধীন বিজয়নগর এলাকায় আভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি ব্যাগ উদ্ধার করা হয়। এ সময় একটি সাদা প্লাস্টিক ব্যাগের ভেতরে স্বচ্ছ পলিথিনে রাখা ১২ কেজি ৫৮০ গ্রাম গান পাউডার এবং ২ কেজি ১৪০ গ্রাম কাঁচের গুঁড়া জব্দ করা হয়।
বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।
তিনি জানান,উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।