রাজশাহীর চারঘাটে ১৫০০ পিছ ইয়াবা সহ নারী মাদক কারবারী মোছাঃ শাপলা খাতুন (২৯)কে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
সোমবার (২৯ মার্চ) রাত সাড়ে ১১টায় চারঘাট থানাধীন মালেকার মোড় ও তার সন্নিহিত এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোছাঃ শাপলা খাতুন রাজশাহী জেলার চারঘাট থানাধীন বালুদিয়ার গ্রামের পলাতক অভিযুক্ত মোঃ রাসেল আলীর স্ত্রী।
সোমবার (৩০ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চি করেছেন সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রাজশাহী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, চারঘাট থানাধীন বালুদিয়ার গ্রামে মোছাঃ শাপলা খাতুন এর বসতবাড়ির উঠানে দুইজন মাদক কারবারী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এস আই (নিরস্ত্র) মোঃ নাছিম উদ্দিন ও তার সঙ্গীয় ফোর্স রোববার রাত সাড়ে ১১টায় সেখানে অভিযান চালিয়ে মোছাঃ শাপলা খাতুনকে গ্রেফতার করে। এসময় তার দেহ নারী পুলিশদ্বারা তল্লাশি করে তার পরিহিত পায়জামার ডান কোচর হতে একটি সাদা রঙের পলিথিনে মোড়ানো অবৈধ মাদকদ্রব্য ১৫০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এসময় চারঘাট থানার মাদক কারবারী মোঃ রাসেল আলী নামের এক ব্যক্তি পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
গ্রেফতার মাদক কারবারী ও পলাতক অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু করা হয়েছে।