কাফনের সাদা কাপড় মাথায় বেঁধে প্রিপেইড বিদ্যুৎ মিটার বাতিল দাবি

আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ০১:৪০:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ০১:৪০:৫৯ পূর্বাহ্ন
কাফনের সাদা কাপড় মাথায় বেঁধে প্রিপেইড বিদ্যুৎ মিটার বাতিল ও অতিরিক্ত বিলের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহীর গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি।

শনিবার সকাল ১০টায় গোদাগাড়ী পৌরসদরের ডাইংপাড়া মোড়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।

অ্যাডভোকেট সালাহউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে এতে বক্তব্য দেন অধ্যাপক মজিবুর রহমান, বরজাহান আলী পিন্টু, শান্ত কুমার মজুমদার, মাহবুবর রহমান বিপ্লব, শহিদুল ইসলাম, নুরে আলম ওয়াহিদ ও নজরুল ইসলামসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, নেসকো জোরপূর্বক প্রিপেইড মিটার বসিয়ে গ্রাহকদের কাছ থেকে তিনগুণ পর্যন্ত বিল আদায় করছে। রিচার্জের পরও অস্বাভাবিক হারে টাকা কেটে নেওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন।

দ্রুত সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]