রাজশাহী নগরীর কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও ৬টি রাবার বুলেট উদ্ধার করেছে র্যাব-৫।
বুধবার (২৫ মার্চ) রাত ১১টার দিকে নগরীর কাটাখালী থানাধীন টাঙ্গন মধ্যেপাড়া পদ্মা নদীর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।
তিনি জানান, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলে তারা উদ্ধারকৃত ওয়ান শুটার গান ও রাবার বুলেটের প্রকৃত মালিক সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। এ ঘটনায় কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অস্ত্রগুলো সংগ্রহ করছিল। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্র ফেলে পালিয়ে যায়।
উদ্ধারকৃত ওয়ান শুটার গান ও রাবার বুলেট চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।