নগরীতে পুলিশের অভিযানে আটক ২৫

আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ০৭:৩১:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ০৭:৩১:১৪ অপরাহ্ন
রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার এ অভিযানে ওয়ারেন্টভুক্ত ১৬ জন এবং অন্যান্য মামলায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

আরএমপি সূত্র জানায়, নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বের মামলার ওয়ারেন্টসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

পুলিশ আরও জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]