রাজশাহীর তানোর থানার মোড়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার(২৪মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাঈমা খান। এসময় থানা মোড়ের দুটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হোটেল মালিকদের সতর্ক করে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করার নির্দেশ দেন। পাশাপাশি নিয়ম লঙ্ঘনের দায়ে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো প্রতিষ্ঠান নিয়ম ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও ইউএনও নাঈমা খান বাজার মনিটরিং করেছেন।