নগরীতে ৩০ পিস ইয়াবা-সহ মাদক কারবারী গ্রেফতার

আপলোড সময় : ২৪-০৩-২০২৬ ১২:১০:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৩-২০২৬ ১২:১০:৪৮ পূর্বাহ্ন
রাজশাহী মহানগরীতে মো. ইসতিয়াক উদ্দিন ওরফে ইস্তি (২৭) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার (২২ মার্চ) রাত সোয়া ৮টার দিকে বোয়ালিয়া থানার হেতেমখাঁ সবজিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. ইসতিয়াক উদ্দিন ওরফে ইস্তি (২৭)। সে মহানগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ সবজিপাড়া এলাকার মো. মুক্তার উদ্দিনের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]