রাণীনগরে পর্যটন এলাকায় দুই মাদক সেবির কারাদন্ড

আপলোড সময় : ২৩-০৩-২০২৬ ১১:৪৩:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৩-২০২৬ ১১:৪৩:১৯ অপরাহ্ন
নওগাঁর রাণীনগর উপজেলার পাখি পল্লী ও পর্যটন এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক সেবিকে জেল-জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান রোববার বিকেলে এই অভিযান পরিচালনা করেন। দন্ডপ্রাপ্তদের বিকেলেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আদালতের বিচারক মো: রাকিবুল হাসান জানান,রোববার পাখি পল্লী ও পর্যটন এলাকার হাতিরপুল নামকস্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি অটোরিক্সা তল্লাশী করে চালক আসলাম আলীর নিকট থেকে এক পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া গাড়ীর যাত্রী রতন আলী মাদক সেবনরত অবস্থায় উশৃংখল আচরণ করছিল।

তাদেরকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে চালক আসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও একই সাথে ১০০টাকা অর্থ দন্ড এবং যাত্রী রতন আলীকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড ও একই সাথে ১০০টাকা অর্থ দন্ড করা হয়। দন্ডিত আসলাম আলী উপজেলার লোহাচুড়িয়া গ্রামের আলতাব হোসেনের ছেলে এবং রতন আলী একই গ্রামের মুঞ্জুরুল হোসেনের ছেলে। দন্ডপ্রাপ্তদের বিকেলেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে জানিয়েছেন তিনি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]