রাজশাহী নগরীতে জুয়েল (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় কাটাখালী থানার সমসাদিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার মো. গিয়াস উদ্দিন ওরফে জুয়েল, সে নগরীর কাটাখালী থানার সমসাদিপুর দক্ষিণপাড়া এলাকার মোঃ মিজানুর রহমানের ছেলে।
কাটাখালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সুমন কাদেরি জানান, বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় কাটাখালী থানার সমসাদিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গিয়াস উদ্দিনের দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার সকালে পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।