বিয়ের পর শেষ হয়ে যায় অভিনেত্রীদের কেরিয়ার! ‘মান্ধাতা আমলের’ নিয়ম নিয়ে কী বললেন তাপসী

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৪:০৭:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৪:০৭:২১ অপরাহ্ন
বলিউডে বহুদিন ধরেই একটি ধারণা চালু রয়েছে, বিয়ের পর অভিনেত্রীদের কেরিয়ার নাকি আর আগের মতো থাকে না। বিয়ের আগে যেখানে রোম্যান্টিক বা প্রধান চরিত্রের অফার মিলত, বিয়ের পর সেই সুযোগ অনেকটাই কমে যায়— এমনটাই মনে করেন অনেকে। যদিও কিছু ব্যতিক্রম রয়েছে, তবুও অধিকাংশ ক্ষেত্রেই অভিনেত্রীদের বিয়ের পর পার্শ্বচরিত্রের প্রস্তাবই বেশি আসে। তবে এই প্রচলিত ধারণাকে অনেকটাই চ্যালেঞ্জ করেছেন তাপসী পান্নু। বিয়ের পরও তিনি নিজের পছন্দমতো চরিত্র বেছে নিচ্ছেন এবং নিজের মতো করেই কাজ করে চলেছেন।

একটি সাক্ষাৎকারে তাপসী জানান, কোনও অভিনেত্রী যদি ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত এবং বড় স্টার হয়ে উঠতে পারেন, তাহলে বিয়ে তাঁর কেরিয়ারে তেমন প্রভাব ফেলে না। কিন্তু বেশিরভাগ অভিনেত্রীর ক্ষেত্রেই বিয়ের পর পরিস্থিতি বদলে যায়। এখনও এমন ধারণা রয়ে গেছে যে, সফল নায়িকা সেই, যাকে দর্শকরা নিজেদের কল্পনায় দেখতে পারেন।

তাঁর মতে, দর্শক যখন জানতে পারেন যে কোনও অভিনেত্রী বিবাহিত, তখন অনেক সময় তাঁর অন-স্ক্রিন ইমেজে পরিবর্তন আসে। মূলধারার ছবিতে ব্যক্তিগত জীবন যে এখনও একজন অভিনেত্রীর ইমেজে প্রভাব ফেলে, সেই বাস্তবতাও অস্বীকার করেননি তাপসী।

তবে নিজের ক্ষেত্রে এই পরিস্থিতি এড়াতে পেরেছেন বলেই মনে করেন তিনি। কেরিয়ারের শুরু থেকেই তিনি আলাদা ধরনের পথ বেছে নিয়েছিলেন। শুধুমাত্র গ্ল্যামারনির্ভর চরিত্রে নিজেকে সীমাবদ্ধ না রেখে, গল্পনির্ভর এবং শক্তিশালী চরিত্রে অভিনয় করার দিকেই বেশি গুরুত্ব দিয়েছেন।

তাপসীর কথায়, শুরু থেকেই ভিন্ন পরিচয় তৈরি করতে পারার কারণেই তাঁর ব্যক্তিগত জীবনের পরিবর্তন কখনও তাঁর কাজ বা কেরিয়ারে প্রভাব ফেলতে পারেনি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]