রাজশাহীর পুঠিয়ায় ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) দুপুরে রাজশাহী- ঢাকা মহাসড়কের বানেশ্বর কলাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: চারঘাট উপজেলার কাউসার হোসেন ও তার দুই বছরের ভাতিজা রেজওয়ান আলী (৬)।
এ তথ্য নিশ্চিত করেছেন পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক খান।
তিনি জানান, রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল ডাম্প ট্রাকটি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চাচা ও ভাতিজার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে এর চালক পালিয়ে গেছে।