পুঠিয়ায় মানহীন সেমাই ও বেকারি কারখানায় এসিল্যান্ড শিবু দাশ

আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০৬:১২:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৬:১২:১৯ পূর্বাহ্ন
 

‎​পবিত্র রমজান মাসে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় একটি সেমাই ও বেকারি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।

‎‎আজ সোমবার (১৬ মার্চ) পরিচালিত এই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও ক্ষতিকর রং ব্যবহারের দায়ে জরিমানা করা হয়।

 

‎‎​নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, মানহীন পণ্য উৎপাদন এবং ক্ষতিকর কৃত্রিম কালার (অৎঃরভরপরধষ ঈড়ষড়ৎ) ব্যবহার। বিপুল পরিমাণ মানহীন সেমাই ও নিষিদ্ধ কৃত্রিম রং জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ৫০,০০০ টাকারও অধিক। সংশ্লিষ্ট কারখানার অভিযুক্ত ব্যক্তিকে ১৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

‎‎​অভিযান শেষে শিবু দাশ জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে রমজান মাসে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় মানহীন খাবার বাজারজাত করার চেষ্টা করে।

 

‎​”উপজেলাবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের এই কঠোর অবস্থান। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি অভিযান নিয়মিত চলমান থাকবে।”

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]