রাণীশংকৈলে ইসলামী ফাউন্ডেশনের যাকাত বিতরণ, অসহায়দের পাশে মানবতার হাত

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৯:৪৩:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৯:৪৩:২১ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে যাকাত ফান্ডের অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে উপজেলার ১৯ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তির মাঝে ৯ হাজার ৩শ টাকা করে মোট ১ লাখ ৭৬ হাজার ৭শ টাকা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ও উপজেলা যাকাত কমিটির সদস্য সচিব ফরহাদুজ্জামান ফরহাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার ও যাকাত কমিটির সদস্য আমিরুল ইসলাম, যাকাত কমিটির সদস্য আনিসুর রহমান, বেলায়েত হোসেন, সাবেক প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে ইউএনও খাদিজা বেগম বলেন,“পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। ইসলাম ধনী-গরিবের মাঝে বৈষম্য দূর করতে যাকাতকে ফরজ বিধান হিসেবে নির্ধারণ করেছে। যাকাতের মাধ্যমে সমাজে ন্যায়, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা পায়। তাই সমাজের বিত্তবান মানুষের উচিত ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধান যথাযথভাবে আদায় করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।”তিনি আরও বলেন, সরকারও বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে এগিয়ে এলে দারিদ্র্য বিমোচনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব। ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ও যাকাত কমিটির সদস্য সচিব ফরহাদুজ্জামান ফরহাদ বলেন, “যাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান। সঠিকভাবে যাকাত আদায় ও বণ্টনের মাধ্যমে সমাজে অর্থনৈতিক ভারসাম্য তৈরি করা সম্ভব। এতে দরিদ্র মানুষের কষ্ট লাঘব হয় এবং সামাজিক সম্প্রীতি আরও দৃঢ় হয়।

আলোচনা শেষে উপস্থিত উপকারভোগীদের হাতে যাকাত ফান্ডের অর্থের চেক তুলে দেওয়া হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]