রাজশাহী নগরীতে মোসাঃ সামেনা খাতুন ওরফে পচিরন (৬০) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৫ মার্চ) দুপুর ১টার দিকে মধ্য বুধপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোসাঃ সামেনা খাতুন ওরফে পচিরন, তিনি নগরীর মতিহার থানার মধ্য বুধপাড়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের স্ত্রী।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ জানান, রবিবার দুপুর ১টার দিকে মধ্য বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজা-সহ সামেনা খাতুনকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।