পবিত্র ঈদ-উল-ফিতর উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বাসা-বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণিবিতানের সার্বিক নিরাপত্তায় সকল ধরনের নিরাপত্তামূলক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সচেতন নাগরিক হিসেবে ঈদের উৎসবকে আনন্দময় ও সকলের জন্য নিরাপদ করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করেছে। এ লক্ষ্যে নিম্নবর্ণিত পদক্ষেপ গ্রহণ করার জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে:
• বাসা-বাড়ি, অ্যাপার্টমেন্ট, ব্যাংক-বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণিবিতানের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নিরাপত্তা রক্ষীদের ডিউটি জোরদার করতে হবে। যেকোনো অবৈধ অনুপ্রবেশ রোধে দিনরাত ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা রাখতে হবে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীকে একসঙ্গে ছুটি না দিয়ে একটি অংশকে দায়িত্বপালনে নিয়োজিত রাখা যেতে পারে, যাতে তারা প্রতিষ্ঠানের নিরাপত্তার সার্বিক তদারকি করতে পারেন।
• বাসা-বাড়ি ও প্রতিষ্ঠান ছাড়ার আগে দরজা-জানালা সঠিকভাবে তালা মেরে যেতে হবে। প্রয়োজনে একাধিক তালা ব্যবহার করা যেতে পারে। দরজা-জানালা দুর্বল অবস্থায় থাকলে তা মেরামত করে যথাসম্ভব সুরক্ষিত করতে হবে।
• বাসা-বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণিবিতানে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা বসানো এবং সেগুলো সচল রাখার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
• বাসা-বাড়ির মূল দরজায় অটোলক ও নিরাপত্তা এ্যালার্মযুক্ত তালা ব্যবহার করা যেতে পারে।
• রাতে বাসা ও প্রতিষ্ঠানের চারপাশ পর্যাপ্ত আলোকিত রাখার ব্যবস্থা করতে হবে।
• অর্থ, মূল্যবান সামগ্রী ও দলিল নিরাপদ স্থানে বা নিকট আত্মীয়ের হেফাজতে রেখে যেতে হবে। প্রয়োজনে ব্যাংক লকারের সহায়তা নেওয়া যেতে পারে।
• বাসা-বাড়ি ছাড়ার আগে প্রতিবেশী বা পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের বাসার দিকে খেয়াল রাখতে অনুরোধ করতে হবে। ফোনে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।
• ভাড়াটিয়ারা আগেই বাসার মালিককে ঈদ উপলক্ষে বাসায় না থাকার বিষয়টি জানাবেন।
• অনুমতি ছাড়া কেউ যেন বাসা বা প্রতিষ্ঠানে ঢুকতে না পারে, এ বিষয়ে বাসা বা প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে সতর্ক করতে হবে ও প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে।
• বাসা-বাড়ি বা প্রতিষ্ঠান ছাড়ার আগে লাইট, ফ্যানসহ অন্যান্য ইলেকট্রিক লাইনের সুইচ, পানির ট্যাপ, গ্যাসের চুলা ইত্যাদি বন্ধ করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে।
• বাসা বা প্রতিষ্ঠানের গাড়ির গ্যারেজ সুরক্ষিত রাখতে হবে।
• বাসার জানালা-দরজার পাশে কোনো গাছ থাকলে অবাঞ্ছিত শাখা-প্রশাখা কেটে ফেলতে হবে যাতে অপরাধীরা গাছের শাখা-প্রশাখা ব্যবহার করে বাসায় ঢুকতে না পারে।
• মহল্লায় বা বাড়ির সামনে সন্দেহজনক কাউকে বা কোনো দুস্কৃতকারীকে ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানাকে জানাতে হবে।
• ঈদে মহল্লা বা বাসায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকলে বা ঘটার সম্ভাবনা থাকলে তা স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানাকে জানাতে হবে।
• জরুরি প্রয়োজনে পুলিশি সহায়তার জন্য আরএমপি হটলাইন: ০১৩২০০৬৩৯৯৯ ও আরএমপি কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাবে ০১৩২০০৬৩৯৯৮ নম্বরে।
এ ছাড়া জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমেও পুলিশের সেবা পাওয়া যাবে।
১৬ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ, সোমবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার ড. মো: জিল্লুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এই সাধারণ নির্দেশনা জারি করা হয়।