চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ১০:৫৩:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ১০:৫৩:২২ অপরাহ্ন
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ভাগ্যবানপুর লাহারপাড়া এলাকায় লিচু বাগানের উপরে অবৈধ কারেন্ট জাল দিয়ে পাখি হত্যার অপরাধে ফারুক হোসেন নামে একজন ব্যক্তিকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ-২০২৬ এর একাধিক ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধশত মৃত পাখি ও একটি জীবিত মাছরাঙা পাখি উদ্ধার করা হয়। এছাড়াও প্রায় এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। এবং মৃত পাখিগুলো মাটিতে পুতে ফেলা হয় ও জীবিত পাখি অবমুক্ত করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের একটি টিমের সহায়তায় অভিযানে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ। 

এবিষয়ে সহকারী কমিশনার (ভুমি) ইকরামুল হক নাহিদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বন্যপ্রাণী ও পাখির নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]