রাজশাহী নগরীর মতিহার ও চারঘাট থানা এলাকায় পৃথক অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
শনিবার (১৪ মার্চ) গভীর রাত ও রোববার (১৫ মার্চ) ভোরে এসব অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় মাদক কারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার বিকালে বিজিবি-১, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, শনিবার রাত সাড়ে ১১টায় নগরীর মতিহার থানার তালাইমারী বিওপি’র একটি আভিযানিক দল মিডিলচর (পশ্চিমপাড়া) চরের মধ্যে অভিযান চালিয়ে ২০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট ও ৬ বোতল ভারতীয় ব্রনকফ-সি সিরাপ জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্য মতিহার থানায় জমা দেওয়ার হয়েছে।
একই রাত ২টার দিকে চারঘাট থানার ইউসুফপুর বিওপি’র একটি আভিযানিক দল মুক্তারপুর আমবাগানে তল্লাশি চালিয়ে ১৬ বোতল ভারতীয় ফেনসিডিল, ১৩ বোতল CHOCO সিরাপ এবং ১৭ বোতল ESKUF সিরাপ জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানায় বিজিবি।