রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইনসহ মোঃ সারুফ হোসেন (২২), নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১৫ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সারাংপুর রোডপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
গ্রেফতার মোঃ সারুফ হোসেন (২২), সে গোদাগাড়ী পৌরসভার রামনগর এলাকার মোঃ আমিরুলের ছেলে।
রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই নাছির উদ্দিন জানতে পারেন, সারাংপুর রোডপাড়া গ্রামের মোঃ রব্বানী (৭০) তার বাড়ির পাশে হেরোইন নিয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে ১০০গ্রাম হেরোইন গ্রেফতার করা হয়। যার মূল্য অনুমানিক ১০ লাখ টাকা।
এ ব্যাপারে গ্রেফতার সারুফ হোসেনের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।