তিন অভিনেত্রীর যৌথ উদ্যোগে মিনি সিরিজ

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ১১:১৭:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ১১:১৭:৩১ অপরাহ্ন
ছোটপর্দার তিন জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা বসু, শ্যামৌপ্তি মুডলী এবং ঐশ্বর্যা সেন বন্ধুত্বকে কেন্দ্র করে যৌথভাবে নির্মাণ করেছেন একটি নতুন মিনি সিরিজ। ‘ফেয়ারির খেল’ নামের এই স্বল্পদৈর্ঘ্যের সিরিজে তারা অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দায়িত্বও পালন করছেন। শিগগিরই এটি ইউটিউবে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

অভিনেত্রী ঐন্দ্রিলা বসু জানান, দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই তাদের এই যৌথ কাজের পরিকল্পনা। তিনি বলেন, ঐশ্বর্যা সেনের সঙ্গে একটি ধারাবাহিকে অভিনয়ের সময় থেকেই তাদের বন্ধুত্বের শুরু। অন্যদিকে শ্যামৌপ্তি মুডলীর সঙ্গে পরিচয়ও হয়েছিল ধারাবাহিকের সেটে। সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে পারিবারিক বন্ধুত্বে রূপ নেয়। সেই জায়গা থেকেই তিন বন্ধু মিলে নতুন একটি কাজ করার সিদ্ধান্ত নেন।

অভিনেত্রীদের ভাষ্য অনুযায়ী, সিরিজটি তারা নিজেদের ভাবনা ও পরিকল্পনা অনুযায়ী তৈরি করেছেন। দর্শকরা আগে বিভিন্ন ধারাবাহিকে তাদের একসঙ্গে দেখেছেন, তবে এই প্রথম তারা নিজেদের প্রযোজনায় একটি সিরিজে একসঙ্গে হাজির হচ্ছেন।

বর্তমানে ঐন্দ্রিলা বসু নতুন ধারাবাহিক ‘সাত পাকে বাঁধা’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে শ্যামৌপ্তি মুডলী ও ঐশ্বর্যা সেন বড়পর্দার বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে ব্যস্ততার মাঝেও তিন বান্ধবীর এই নতুন উদ্যোগ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

স্টুডিওপাড়ায় অভিনেত্রীদের মধ্যে বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হয় না-এমন প্রচলিত ধারণার বিপরীতে অতীতে যেমন নুসরত জাহান ও মিমি চক্রবর্তী-র বন্ধুত্ব আলোচনায় ছিল, তেমনি নতুন প্রজন্মের এই তিন অভিনেত্রীর বন্ধুত্বও এখন বিনোদন অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]