রাউজান হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৯:০৯:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৯:০৯:২৩ অপরাহ্ন
র‌্যাব-৭, চট্টগ্রাম জেলার রাউজান থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মনসুরকে গ্রেফতার করেছে।

র‌্যাব-৭ জানায়, রাউজান থানার মামলা নং-০৮(০১)২০০০, জিআর-৮/২০০০, ধারাঃ-৩০২/৩৪, পেনাল কোড-১৮৬০ অনুযায়ী মৃত্যুর সঙ্গে সম্পর্কিত মামলার আসামি মোঃ মনসুর চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ মার্চ) রাত পৌনে ১০টায় রাউজান পৌরসভার গহিরা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ মনসুর (৪৭), পিতা নুরুল হক, সাং-নোয়াজিশপুর, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম। শনিবার সকালে তাকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।   

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]