পুঠিয়ায় বেশি দামে পেট্রোল বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৭:৪৬:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৭:৪৬:৫৩ অপরাহ্ন
রাজশাহীর পুঠিয়া উপজেলার বিলমাড়িয়া বাজারে জ্বালানি তেলের সংকটের সুযোগ নিয়ে খুচরা পর্যায়ে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বিলমাড়িয়া বাজার এলাকায় এই অভিযান চালায়। স্থানীয়ভাবে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহে ব্যাঘাত ঘটছে এবং কিছু দোকানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রি করা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির প্রমাণ পাওয়ায় এক খুচরা ব্যবসায়ীকে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এবং সরকার নির্ধারিত দামের বেশি না নেওয়ার জন্য সতর্ক করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ধরা পড়লে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]