নগরীতে মাদক কারবারী গ্রেফতার ২

আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০৯:১৭:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০৯:১৭:১৪ অপরাহ্ন
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে রাত সোয়া ১১টা পর্যন্ত নগরীর শাহমখদুম ও পবা থানা এলাকা থেকে পৃথক দুই অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, গাঁজা, নগদ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, রাজশাহীর মোহনপুর উপজেলার তাহেরপুর পাকুড়িয়া গ্রামের মৃত বাদশার ছেলে মোঃ আজমল (৪১) ও নগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম (চকপাড়া ফুলতলা মোড়) এলাকার মোঃ করিম আলীর ছেলে মোঃ সেলিম আলী ওরফে চিংকু (৩৫)।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পবা থানার নওহাটা এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২২ হাজার ৪০০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল-সহ আজমলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় ১৬টি মাদক মামলাসহ মোট ২০টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]