তানোরে গোয়াল ঘরে আগুন ৬টি গরু পুড়ে ছাই

আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০৪:০৪:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০৪:০৪:০০ অপরাহ্ন
রাজশাহীর তানোরে গোয়াল ঘরে আগুন লেগে ৬টি গরু পুড়ে মারা গেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায়  উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার  সাতপুকুরিয়া মহল্লার মৃত শাম মোহাম্মদের পুত্র আব্দুল মালেকের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় মালেকের গোয়াল ঘরে থাকা ৪টি বড় ও ২টি ছোট মোট ৬টি গরু মারা গেছে। এতে মালেকের প্রায় ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

এদিকে গোয়াল ঘরে আগুন লাগার পরপরই স্থানীয়দের ৯৯৯ নম্বরে দেয়া সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে তানোর ফায়ার সার্ভিসের উদ্ধার  কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েল বা বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান তানোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রউফ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]