এ বার আট ঘণ্টা কাজ নিয়ে দীপিকার দাবি প্রসঙ্গে কী বললেন করিনা কপূর খান?

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ১০:৫৩:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৬ ১০:৫৩:২৬ অপরাহ্ন
সন্তান হওয়ার পরে কি আর স্বমহিমায় বড়পর্দায় ফেরা সম্ভব কোনও অভিনেত্রীর পক্ষে? বার বার এই ধরনের অনেক প্রশ্নেরই সম্মুখীন হতে হয়েছে নায়িকাদের। বিয়ে বা সন্তান হয়ে যাওয়া মানেই যে কর্মজীবনের বিরতি, সেই বদ্ধমূল ধারণা ভাঙেন অভিনেত্রী করিনা কপূর খান। নির্দিষ্ট ঘণ্টা মেনে শুটিং করার বিতর্কে মুখ খুললেন করিনা।

কয়েক মাস আগে দীপিকা পাড়ুকোন জানিয়েছিলেন, দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না। যে কারণে, দুটি গুরুত্বপূর্ণ ছবি থেকে বাদ যান নায়িকা। এ বার এই বিষয়ে নিজের মতামত জানালেন অভিনেত্রী করিনা। তিনি বললেন, “প্রথম থেকেই নিজের বক্তব্য পরিষ্কার করে রাখতে হবে। আমি কী চাইছি, কী চাইছি না সেটাও স্পষ্ট করে বলা উচিত। যেমন আমার বাড়িতে দুই সন্তান রয়েছে। আমি প্রথম থেকেই বলেছি আমি ঠিক কী কী ভাবে কাজ করতে পারব। পরিবারের দায়িত্ব রয়েছে। তাই কত ক্ষণ কাজ করা সম্ভব আর কত ক্ষণ নয়।”

উল্লেখ্য, মেয়ে দুয়ার জন্মের পর থেকে দীপিকার জীবনে পরিবর্তন এসেছে। মেয়েকে সময় দিতে হবে। তাই নিজের চুক্তিতেও বেশ কিছু পরিবর্তন এনেছেন অভিনেত্রী। যে কারণে, সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ থেকে প্রথম বাদ পড়েন দীপিকা। এর পরে ‘কল্কি’ ছবির সিকুয়েল থেকেও বাদ পড়েন তিনি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]