রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ, মদ, ট্যাবলেট, পাতার বিড়ি ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত চারঘাট, গোদাগাড়ী ও দামকুড়া থানাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বুধবার বিকালে বিজিবি-১, রাজশাহীর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, বুধবার সকাল পৌনে ৯টায় নগরীর দামকুড়া থানার হঠাৎপাড়া এলাকায় চরমাজারদিয়া বিওপির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ১৯৭ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
এরআগে মঙ্গলবার সন্ধ্যায় চারঘাট থানাধীন ইউসুফপুর আমবাগান এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ২৭ পিস ভারতীয় ESKUF সিরাপ জব্দ করে।
এদিন রাত সাড়ে ১২টায় গোদাগাড়ী থানার হনুমন্তনগর পদ্মা নদীর চরে সাহেবনগর বিওপির সদস্যরা সন্দেহভাজন মাদক কারবারিকে ধাওয়া দিলে নৌকা থেকে নদীতে ঝাঁপ দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় এক ব্যাক্তি। পরে নৌকায় তল্লাশি করে ৮ বোতল ভারতীয় মদ, ৫ হাজার ৫০০ পিস ভারতীয় পাতার বিড়ি এবং একটি টিনের নৌকা জব্দ করা হয়।
একই রাত রাত পৌনে ২টায় চারঘাট থানাধীন টাঙ্গন পাকা রাস্তা এলাকায় ইউসুফপুর বিওপির আরেকটি আভিযানিক দল পরিত্যাক্ত অবস্থায় ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করে।
জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক অফিস ও মাদকদ্রব্য দামকুড়া ও গোদাগাড়ী থানায় জমা দেওয়া হয়েছে।